শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন অপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৯:৪৯ এএম
মেহরাব হোসেন অপি
expand
মেহরাব হোসেন অপি

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির গৌরব অর্জন করেছিলেন মেহরাব হোসেন অপি।

মাঠের খেলা ছাড়লেও এখনও তিনি যুক্ত রয়েছেন ক্রিকেটের সঙ্গেই। বর্তমানে তিনি বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন।

তবে সম্প্রতি ক্রিকেটের বাইরে অন্য একটি ইস্যুতে সামাজিক মাধ্যমে হঠাৎ আলোচনায় অপি। গুঞ্জন ছড়িয়েছে, জাতীয় ক্রিকেট দলের সাবেক এই ওপেনার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। এ নিয়ে বিভ্রান্তির মাঝে এবার নিজের অবস্থান জানালেন ৪৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।

শনিবার (২ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে অপি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং নিকট ভবিষ্যতেও রাজনীতিতে যোগ দেয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি সবার প্রতি অনুরোধ করেন, যেন এ ধরনের গুজবে কেউ বিভ্রান্ত না হন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আসসালামু ওয়ালাইকুম। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত হই নাই এবং কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছি না।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে মেহরাব হোসেন অপির জাতীয় দলে অভিষেক হয়। পরের বছর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। সাবেক এই ওপেনার বাংলাদেশের হয়ে ৯টি টেস্ট ও ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Qatar
36'
2 - 0
16' Cyle Larin
29' Jonathan David
World Cup