বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বৃষ্টির থাবা, খেলা শুরু নিয়ে শঙ্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০১:১০ পিএম
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়াম
expand
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়াম

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ (বুধবার) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা এই ম্যাচ। তবে বর্তমানে মুষলধারে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। ফলে নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু হতে পারবে কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা।

জানা গেছে, চট্টগ্রামে আজ সকাল থেকে বৃষ্টি না হলেও কিছুক্ষণ আগে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি এভাবে চলতে থাকলে নির্ধারিত সময়ে খেলা শুরু করা নিয়ে জাগবে শঙ্কা, সেক্ষেত্রে খেলা পিছিয়ে যেতে পারে।

এছাড়া দুপুর দেড়টায় টস হওয়ার কথা। সাধারণত ১২টার মধ্যেই দুই দলের টিম বাস চলে যায় মাঠে। তবে বৃষ্টির কারণে এখনও মাঠে যায়নি দুই দলের বহর।

উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১২ বল আর ৬ উইকেট হাতে রেখে নিউজিল্যান্ডকে হারিয়েছে লিটন দাসের দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন