মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালের কোচ হচ্ছেন স্ক্যালোনি!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কার্লো আনচেলত্তির বিদায়ের পর বেশ ঢাক-ঢোল পিটিয়েই জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন থেকে জাবি আলোনসোকে উড়িয়ে এনেছিল স্প্যানিশ জায়ান্ট বায়ার লেভারকুসেন। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। টানা ব্যর্থতার দায় নিয়ে চলতি মৌসুমের মাঝামাঝি সময়ে বরখাস্ত হন তিনি। এরপর থেকেই রিয়ালের ডাগ আউটের দায়িত্ব সামলাচ্ছেন আলভারো আরবেলোয়া।

এদিকে চলতি মৌসুম শেষেই আরবেলোয়ার পরিবর্তে পূর্ণকালীন কোচের সন্ধানে নেমেছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে দলটির কোচ হওয়ার দৌড়ে বেশ কয়েকজনের নামে গুঞ্জন শোনা যাচ্ছে। এদের মধ্যে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দেয়া লিওনেল স্ক্যালোনির নামও বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে।

বিশ্বকাপের পরে চলতি বছরের ডিসেম্বরে আর্জেন্টিনা জাতীয় দলের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে স্ক্যালোনির। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো দাবি করছে নির্ধারিত এই সময়ের আগেই আলবিসেলেস্তেদের দায়িত্ব ছাড়তে পারেন তিনি।

সম্প্রতি ‘এল পার্তিদাজো দে লা কাদেনা কোপ’ অনুষ্ঠানে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন স্প্যানিশ সাংবাদিক মানালো লামা। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, রিয়াল মাদ্রিদ স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে। তারা অনেক কোচের সঙ্গেই কথা বলছে, কিন্তু স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে, এটা আমি নিশ্চিত। ফ্লোরেন্তিনো পেরেজ আবারও লোপেতেগুইয়ের মতো কিছু করছেন।’

তিনি আরও বলেন, ‘তিনি (পেরেজ) স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছেন। সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্ন দিক যাচাই-বাছাই করছেন।’

কোচিং ক্যারিয়ারে শুরুর দিকে কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে সেভিয়াতে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে স্ক্যালোনির। তবে কোচিং ক্যারিয়ারে বড় সাফল্য পেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়ে, বিশেষ করে ২০২২ বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জেতা। তিনি তারকা-ভরা ড্রেসিংরুম দক্ষতার সঙ্গে সামলেছেন, যেখানে লিওনেল মেসি ছিলেন দলের নেতা।

এই খবর আর্জেন্টিনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে বিশ্বকাপের পর স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের অপেক্ষায় ছিল সবাই।

তবে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনির ঘনিষ্ঠ সূত্রগুলো এই যোগাযোগের বিষয়টি ‘স্পষ্টভাবে অস্বীকার’ করেছে। এছাড়া কয়েক সপ্তাহ আগে নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেছিলেন, ‘এখন সামনে যা আছে, আমি সেটা নিয়েই ভাবি। এর বাইরে চিন্তা করা ঠিক নয়, কারণ এতে মনোযোগ নষ্ট হয়। আমি এখানে ভালো আছি, সামনে কী হবে দেখা যাবে। সভাপতির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। প্রয়োজন হলে আমরা বসে কথা বলব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank