বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ এএম
স্বর্ণ ও রুপার গয়না
expand
স্বর্ণ ও রুপার গয়না

দেশের বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার টাকায়।

পাশাপাশি ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ দাম নির্ধারণ করে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার এ দাম নির্ধারণ করে। আজ বুধবার (২৯ এপ্রিল) এই দামেই স্বর্ণ ও রুপা বিক্রি হবে।

গত ২৩ এপ্রিল ভালোমানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এই দাম কমানোর পাঁচ দিন পর ফের ২৮ এপ্রিল দাম আরো কিছুটা কমানো হয়।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন