

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখি ঝড়ে ভেঙ্গে গেছে এয়ারটেল'র একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ার। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যুৎ ও ফসলি জমি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ডের সামনে মোবাইল টাওয়ারটি মুহুর্তেই ভেঙ্গে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় ব্যাহত হচ্ছে মোবাইলফোন ও ইন্টারনেট সেবা। খবর পেয়ে ছুটে এসেছে টাওয়ার কোম্পানির লোকজন।
স্থানীয়রা জানান, সকাল থেকেই আকাশ অন্ধকার রুপ ধারণ করে। সকাল সাড়ে ৯টায় শুরু হয় কালবৈশাখী ঝড়। প্রচন্ড ঝড়ের তান্ডবের এলাকার অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় তিনলাখপীর বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত এয়ারটেল কোম্পানীর একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ঝড়ে তান্ডবে দুমড়ে-মুচড়ে গিয়ে ভেঙ্গে পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে পড়ে যায়। এতে মোবাইল টাওয়ারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মোবাইল কোম্পানির লোকজন জানায়, এটি একটি মাদার টাওয়ার। এই টাওয়ারের লিংকে আরও প্রায় ১০টি টাওয়ারের সংযোগ রয়েছে। এই টাওয়ারটি নতুন স্থাপনের পর সংযুক্ত টাওয়ারগুলোতে পরিপূর্ণ নেট পাওয়া যাবে।
অন্যদিকে ঝড়ের সময় কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। এতে করে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এছাড়া উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঝড়ের আঘাতে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় বন্ধ রয়েছে বিদুৎ ব্যবস্থা। সম্পূর্ণ বিদ্যুৎ ব্যাবস্থা সচল করতে প্রায় সপ্তাহখানেক সময় লাগতে পারে বলে জানায় সংশ্লিষ্ট লোকজন।
প্রচন্ড ঝড়ে ক্ষতি হয়েছে পাকা বোরো ফসলি জমির। বাতাসের তীব্র আঘাতে পাকা ধান ঝড়ে পড়াসহ গাছ ভেঙ্গে জমিতে শুয়ে গেছে। এ অবস্থায় পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক।
কসবা উপজেলা ইউএনও মো. ছামিউল ইসলাম জানান, প্রচন্ড ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপনের কাজ চলছে। মোবাইল টাওয়াট ভেঙ্গে গেছে, বড় গাছ পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মসজিদের বড় একটা অংশ ভেঙ্গে গেছে। মঈনপুর বাজারের বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে সড়কে পড়েছিলো ।
এটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়া সকল সড়ক থেকে ভেঙে পড়া গাছ এবং বিদ্যুতের তার সরানোর চেষ্টা চলছে।
মন্তব্য করুন