

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রাক-মৌসুমি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উজানে এবং দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টির কারণে সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াইসহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
সোমবার (২৭ এপ্রিল) দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুড়ি নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
বর্তমানে নদীগুলোর পানি বিপৎসীমার নিচে থাকলেও মঙ্গলবার সকাল থেকে পানি বাড়ার গতি ত্বরান্বিত হয়েছে। অন্যদিকে, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভুগাই-কংস এবং ধনু-বাউলাই নদীর পানিও দ্রুত বেড়ে সতর্কসীমা স্পর্শ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ২৮ এপ্রিল সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা পর্যন্ত সারাদেশেই বজ্রসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট ও এর আশপাশের অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ৮৮ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে, যা বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন