

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহনেওয়াজ হোস্টেলের সামনে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে গুলিতে নিহত ব্যক্তি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী টিটন। তার পুরো নাম খন্দকার নাঈম আহমেদ।
টিটন দীর্ঘদিন ধরে রাজধানীর রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় প্রভাবশালী অপরাধী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুই দশকের বেশি সময় কারাবন্দী থাকার পর তিনি সম্প্রতি মুক্তি পান।
২০২৩ সালের সেপ্টেম্বরে জামিন পেলেও আইনি জটিলতার কারণে তখন কারামুক্তি পাননি। পরে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারাগার থেকে বের হন। তবে মুক্তির পর নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনেও তদন্ত জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন
