মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রবীণদের পুষ্টি নিয়ে সেমিনার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক নিউট্রিশন লিমিটেডের যৌথ উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর মহাখালীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

“Geriatric Nutrition: An Update” শিরোনামে আয়োজিত এই সেমিনারের কিনোট স্পীকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনিস্টিটিউট এর পরিচালক এবং নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. সায়েদুল আরেফিন।

তিনি তাঁর বক্তব্যে প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতে করনীয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এবং নিয়মিত ব্যায়াম ও মানসিক স্বাস্থ্যের গুরুত্বও তুলে ধরেন।

নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা ডা. জেবা মাহমুদ বলেন যে, ‘আমাদের দেশে প্রবীণদের স্বাস্থ্য বিশেষ করে পুষ্টির বিষয়টি খুবই উপেক্ষিত । যাঁরা এক সময় সংসারে, সমাজে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন আজ যেন তাঁরা ঝড়া পাতার থেকেও নগণ্য, অবহেলিত।’

পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ও নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা অধ্যাপক ডা. খোরশেদ জাহান বলেন, প্রয়োজনীয় পুষ্টির যোগান ও স্বাস্থ্য পরিচর্যার মাধ্যমে প্রবীণদের সুস্থ, সবল দীর্ঘজীবন নিশ্চিতকরণে আমাদের সবারই সক্রিয় ভূমিকা রাখা উচিত। উন্নত বিশ্বে অনেক আগে থেকেই এ বিষয়গুলো নিয়ে গবেষণা চলে আসছে, বাংলাদেশেও এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন ।

অর্গানিক নিউট্রিশন লিমিটেড এর নির্বাহী পরিচালক অরুন কুমার মন্ডল বলেন, প্রবীনদের যদি সঠিক নিরাপদ পুষ্টির যথাযথ যোগান দেয়া যায় তাহলে তাঁরা ক্রনিক রোগব্যাধিতে কম আক্রান্ত হবেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। যা আমাদের সামাজিক, আর্থিক উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন যে, অর্গানিক নিউট্রিশন দেশের মানুষ যেন দূষণ মুক্ত নিরাপদ খাদ্য ও পুষ্টি পায় সে বিষয়ে কাজ করে যাচ্ছে ।

সেমিনারে নিউট্রিশন সলিউশনস এর জনস্বাস্থ্য পুষ্টি বিশেষজ্ঞ মো. রওশন কবির বলেন, এ ধরণের পুষ্টি বিষয়ক সভা, সেমিনার জেলা, উপজেলা পর্যায়েও আয়োজন করা দরকার।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস আলী উক্ত সেমিনারের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি তাঁর বক্তৃতায় সরকারি-বেসরকারি সকল পর্যায় থেকেই প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সচেতনতা বৃদ্ধির নানামুখী পদক্ষেপ নেয়ার প্রয়োজন বলে মনে করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন