

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ ক্রিকেট আবারও ফিরেছে ‘বল বয়ের’ সংস্কৃতি। যদিও ‘বল বয়’ নামে পরিচিত ভূমিকার পরিবর্তে নতুন একটি পরিচয় চালু করেছে বিসিবি। এখন থেকে মাঠের বাইরে বল কুড়িয়ে দেওয়া কিশোরদের বলা হবে ‘ফিউচার স্টার্স’। নতুন এই নামকরণকে সামনে রেখে শুরু হচ্ছে কার্যক্রম।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ম্যাচ চলাকালে বাউন্ডারির বাইরে অবস্থান করবে এসব ক্ষুদে ক্রিকেটার, যারা খেলা সচল রাখতে বল দ্রুত মাঠে ফেরত দেবে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেন, ‘বল বয় শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টার্স।’
ক্ষুদে ক্রিকেটারদের এই তালিকায় শুধু ছেলেরাই নন, আছেন মেয়েরাও। বড় তারকাদের সংস্পর্শ যাদের ভবিষ্যতে বড় ক্রিকেটার হতে উদ্বুদ্ধ করবে।
একসময় তামিম নিজেও দায়িত্ব পালন করেছেন ‘বল বয়ের’ ভূমিকায়’। তাই এই উঠতি ক্রিকেটারদের চোখেমুখে খেলা করা স্বপ্ন যেন তার পুরনো স্মৃতিতে নাড়া দিচ্ছে।
তিনি লিখেছেন, ‘আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে। আমিও একসময় ওদের মতোই ছিলাম - আমিও ছিলাম একজন বল বয়।’
তামিম একটি ছবিও যুক্ত করেছেন তার সেই পোস্টে। যেখানে দেখা যাচ্ছে, ক্ষুদে ক্রিকেটারদের একজনের পরিচয়পত্র। বল বয় না লিখে ভূমিকায় লেখা, ‘ফিউচার স্টার্স’।
মন্তব্য করুন
