সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে জামিন দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে রোববার (২৬ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান সাংবাদিকদের এ তথ্য জানান।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করেন লাভলু মোল্লা শিশির। ছাত্রজীবনে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের মাস্টারদা সূর্যসেন হল শাখার সভাপতি ছিলেন।

ওই ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরে গত ৫ এপ্রিল শাহবাগ থানার এই মামলায় তাকে সন্দেহমূলক আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিকেল সাড়ে ৫টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। ওই ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন