

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম পর্ব শেষের পথে। তবে প্রথম পর্ব শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেছে পরের রাউন্ডের চার দল। সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল পেশোয়ার জালমি। শীর্ষ চারে শেষ দল হিসেবে জায়গা নিয়েছে এবারের আসরের নতুন দল হায়দরাবাদ কিংসম্যান।
১০ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পেশোয়ার জালমি, এবং তাদের অবস্থান আর পরিবর্তনের সম্ভাবনা নেই। দ্বিতীয় স্থানে আছে মুলতান সুলতানস, আর তৃতীয় অবস্থানে ইসলামাবাদ ইউনাইটেড। তবে শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে দ্বিতীয় স্থান—মুলতান ও ইসলামাবাদের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই রানার্সআপ হবে।
অন্যদিকে টেবিলের চতুর্থ স্থান নিয়ে ছিল তুমুল লড়াই। নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়ে চার নম্বরে উঠে এসেছিল লাহোর কালান্দার্স। তবে তখনও হায়দরাবাদ কিংসম্যানের একটি ম্যাচ বাকি ছিল। তাদের শুধু জিতলেই হতো না, নেট রানরেটও বাড়াতে হতো।
এমন সমীকরণ নিয়ে রোববার (২৬ এপ্রিল) রাওয়াল পিন্ডিজের বিপক্ষে খেলতে নামে হায়দারাবাদ কিংসম্যান। এই ম্যাচটি তাদের শুধু জিতলেই হতো না, নেট রানরেটও বাড়াতে হতো।
এদিকে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানেই অলআউট হয় পিন্ডিজ। এতেই লাহোরের সমান ১০ পয়েন্ট নিয়েও ভালো নেট রানরেটে চতুর্থ স্থানে উঠে যায় হায়দরাবাদ কিংসম্যান।
পিএসএলের টপ ফোর:
মন্তব্য করুন
