মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ শুরুর আগের দিন দলে পরিবর্তন আনলো ভারত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ এএম
ভারতীয় ক্রিকেট দল
expand
ভারতীয় ক্রিকেট দল

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই একের পর এক চোটে সমস্যায় জর্জরিত ভারতীয় শিবির। কয়েকদিন আগে চোট পান তিলক ভার্মা। ওয়ানডে ম্যাচ খেলতে গিয়ে আহত হন ওয়াশিংটন সুন্দর। এবার সেই তালিকায় যুক্ত হলেন হর্ষিত রানা। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হল এই তরুণ পেসারকে।

বিশ্বকাপের আসর শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে হর্ষিতের বদলি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজকে।

লাল বলের ক্রিকেটে সিরাজ দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম ভরসার নাম হলেও সীমিত ওভারের ক্রিকেটে তিনি নিয়মিত নন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেললেও জাতীয় দলের হয়ে শেষবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালে। এরপর আর সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যায়নি তাঁকে। এবার সেই সিরাজের ওপরই ভরসা রাখতে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। যদিও প্রথম একাদশে তাঁর সুযোগ পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে।

হর্ষিত রানার ছিটকে যাওয়া দলকে বড় ধাক্কা বলেই মনে করছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর কথায়, “১৫ জনের স্কোয়াড খুব ভেবেচিন্তে তৈরি করা হয়েছিল। কম্বিনেশন মাথায় রেখেই দল নির্বাচন করা হয়। হর্ষিত না থাকায় আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতেই হবে। ওকে আমরা অবশ্যই মিস করব।”

ভারতের পরিবর্তিত দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও মোহাম্মদ সিরাজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup