রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারেদেসের ৯ ম্যাচের নিষেধাজ্ঞার আশঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস
expand

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া উত্তেজনাকর সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৯ ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

ফিফার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যাচ-পরবর্তী উত্তেজনাকর পরিস্থিতিতে প্যারেদেস প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতি একাধিকবার আগ্রাসী ও উসকানিমূলক আচরণ করেছেন।

অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে মাঠের বাইরে থাকতে হতে পারে এই অভিজ্ঞ মিডফিল্ডারকে।

শুধু প্যারেদেসই নন, একই ঘটনায় আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

অন্যদিকে, স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও অসংলগ্ন আচরণের অভিযোগ খতিয়ে দেখছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে ফাইনালকে ঘিরে আরও কয়েকটি বিষয় তদন্ত করছে ফিফা। এর মধ্যে রয়েছে নিরাপত্তা প্রটোকল ভঙ্গ, গ্যালারি থেকে বৈষম্যমূলক স্লোগান এবং মাঠে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের অভিযোগ।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

ফিফা জানিয়েছে, আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা, ম্যাচ কমিশনারের প্রতিবেদন এবং সংগৃহীত অন্যান্য প্রমাণ পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank