

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স ও বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হয়েছে বিশ্ব স্কোয়াশ এবং এশিয়ান স্কোয়াশ ফেডারেশন অনুমোদিত পাঁচ দিন ব্যাপি লেভেল-২ কোচিং কোর্স। পাকিস্তানের জুলফিকার আলী খান, ভারতের প্রদীপ মালিক, হংকং ইউলসান চ্যান ও মালয়েশিয়ার টিভিয়ান মোহন এবং বাংলাদেশের ৮ জন; মোট ১২ জন লেভেল-১ কোচ/খেলোয়াড়দের নিয়ে প্রথম বারের মত বাংলাদেশে অনুষ্ঠিত এই এলিট কোর্সেটি স্পন্সর করেছে মাক্স গ্রুপ।
উল্লেখ্য, লেভেল-৩ এবং বিশেষ প্রশিক্ষন সার্টিফিকেট ধারী মালয়েশিয়ার কোচ সুভ্রমনিয়ম এবং ইরানের লেভেল-৩ কোচ জাভেদ মহসিনের অধিনে পরিচালিত এই কোর্স সমন্বয় করবে বাংলাদেশের একমাত্র লেভেল-২ কোচ ফজলে ওয়ালী আহম্মেদ।
সোমবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় বাংলাদেশ ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম অংশ এবং বিকাল চারটার সময় বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্রাকটিকাল অংশ উদ্ভোদন করা হয়।
উদ্ভোদনী অনুষ্ঠানে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসার মোহাম্মদ তামিম, স্কোয়াশ ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রীগেডিয়ার জেনারল জি এম কামরুল ইসলাম, বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়ার নির্বাহী পরিচালক মেজর মহাসিন করিম (অব:), ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির মেজর শফিউল মাস্তান (অব:) সহ ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও বসুন্ধরা স্পোর্টস সিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ থেকে ৪/৫ বছর আগে বাংলাদেশের মানুষ স্কোয়াশ খেলা ভুলে গিয়েছিল। জেলা, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান ও পাঁচ তারকা হোটেলসহ সকল স্কোয়াশ কোর্ট হয় ধ্বংস করা হয়েছিল কিম্বা অন্য কাজে যথা স্টোর, জিমনেসিয়াম এমন কি পারিবারিক বাসস্থান, ইত্যাদি হিসাবে ব্যবহত হ'ত। তবে খুবই সীমিত সম্পদ ও স্বল্প সুযোগ-সুবিধার মধ্যে নিরবচ্ছিন্ন ভাবে অক্লান্ত পরিশ্রম করে গত ৪/৫ বছরে স্কোয়াশ ফেডারেশন মৃত্যপ্রায় খেলাটিকে পূর্নজন্ম দিয়ে প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা পর্যপ্ত সংক্ষক নবীন খেলোয়াড়ের পাশাপাশি পর্যপ্ত সংক্ষক কোচ ও রেফারিও তৈরি করেছে। তারই ধারাবাহিকতায় স্কোয়াশ ফেডারেশন ইতোমধ্যে দেশীয় পর্যায়ে অনেকগুলো প্রশিক্ষন কোর্সের পাশাপাশি বিশ্ব স্কোয়াশ ফেডারেশনের অনুমোদিত তিনটি লেভেল-১ কোচিং কোর্স সম্পন্ন করে প্রায় তিরিশজন আন্তর্জাতিক কোচ তৈরি করেছে। প্রথম বারের মত পরিচালিত এই লেভেল-২ কোর্সটি সফল ভাবে সম্পন্ন করার পর দেশেই পর্যপ্ত সংখ্যক প্রশিক্ষিত দক্ষ স্কোয়াশ কোচ তৈরি হবে যা আগামী দিনে বাংলাদেশ স্কোয়াশকে এগিয়ে নিতে ভুমিকা রাখবে।
মন্তব্য করুন
