বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাশরাফির ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক এবং নড়াইল–২ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে ঘিরে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানী প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার টিমের যাচাইয়ে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ভিডিওটি মূলত ২০২৩ সালের এপ্রিল মাস থেকেই ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে।

এদিকে মাশরাফির ছোট ভাইও সাম্প্রতিক সময়ে তার জনসম্মুখে উপস্থিত হওয়ার যে দাবি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, তা নাকচ করেছেন।

কারণ ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর হলো প্রকাশ্যে দেখা যায়নি মাশরাফিকে। এমনকি সাম্প্রতিক সময়ে মাশরাফি বিন মুর্তজার জনসম্মুখে আসার কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ৬ এপ্রিল প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টে উল্লেখ রয়েছে, মাশরাফির মেট্রোরেলে করে সংসদে যাওয়ার দৃশ্য এটি। এছাড়া, আলোচিত দাবিটি ‘ভিত্তিহীন’ বলে মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা একটি পোস্ট করেছেন।

সুতরাং, ২০২৩ সালে মেট্রোরেলে করে মাশরাফির সংসদে যাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে তার জনসম্মুখে আসার দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন