বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম
বার্সেলোনা লোগো ।। ছবি: সংগৃহীত
expand
বার্সেলোনা লোগো ।। ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় মৌসুমের মাঝামাঝি এসে জমে উঠেছে শিরোপার লড়াই। মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে শীর্ষে থাকা বার্সেলোনার ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। আর এমন সময়ে দুশ্চিন্তার খবর পেল বার্সেলোনা।

দলটির মাঝমাঠের অন্যতম ভরসা ফ্রেঙ্কি ডি ইয়ং চোটে পড়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাম্পিয়নস লিগ সহ লিগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে বার্সার। আর এমন সময়ে ডি ইয়ংয়ের চোট মোটেই স্বস্তির খবর নয়।

স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করেন ডি ইয়ং। তার পেশীতে চিড় ধরার আশঙ্কা রয়েছে। চোটের ধরন গুরুতর হলে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডাচ মিডফিল্ডারকে। তবে বার্সেলোনার মেডিকের টিম এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এদিকে সম্প্রতি কোচ হান্সি ফ্লিক সম্প্রতি প্রায় পূর্ণ শক্তির দল পেয়েছিলেন। চোট কাটিয়ে ফিরেছেন পেদ্রি। মাঝমাঠে ছন্দও ফিরছিল। কিন্তু ডি ইয়ংয়ের সম্ভাব্য অনুপস্থিতি সেই ছন্দে আবারও বিঘ্ন ঘটাতে পারে।

আগামী কয়েক সপ্তাহে সব প্রতিযোগিতা মিলিয়ে অন্তত সাতটি ম্যাচে তাকে ছাড়া খেলতে হতে পারে বার্সেলোনাকে। এর মধ্যে রয়েছে কোপা দেল রে-এর সেমিফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের একটি লেগেও তাকে নাও পেতে পারে দল।

ঘরোয়া লিগেও দলটির জন্য অপেক্ষা করছে কঠিন কয়েকটি পরীক্ষা। ভিয়ারিয়াল, আথলেতিক বিলবাও, সেভিয়া ও রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচগুলো শিরোপা লড়াইয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ। এমন সময়ে মাঝমাঠের অভিজ্ঞ খেলোয়াড়কে না পাওয়া বড় ধাক্কা হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup