

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার দিকে নিজের ফেজবুকের এক স্ট্যাটাসে তিনি এ শুভেচ্ছা জানান।
জানা যায়, ৭ সেপ্টেম্বর মো. আখতার হোসেনের জন্মদিন। সোমবার জাতীয় ছাত্রশক্তির ফেসবুকে পেজের এক স্ট্যাটাসে তাকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, শুভ জন্মদিন কারা নির্যাতিত নেতা আখতার হোসেন এমপি। ২৪-এর রাজবন্দী, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সংগ্রামী সদস্যসচিব আখতার হোসেন এমপির জন্মদিনে জাতীয় যুবশক্তির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তবে উইকিপিডিয়ার তথ্য অনুসারে আখতার হোসেনের জন্মদিন ৭ জুলাই ১৯১৭।


