

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াত ডিসেম্বরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করছে,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, জামায়াতে ইসলামী আজকে ঘোষণা দিয়েছে দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলনের ডাক দিবে তারা। অন্য দিকে নিষিদ্ধ আওয়ামীলীগের দলীয় প্রধান খুনি হাসিনাও ঘোষণা দিয়েছে ডিসেম্বরে দেশে ফিরবে, সেই লক্ষ্যে নাকি প্রস্তুতিও চলছে। জামায়াতের ডিসেম্বরের আন্দোলন আর হাসিনার ডিসেম্বরে ফেরার মধ্যে সম্পর্কে রয়েছে।
তাছাড়া জামায়াতের আজকের বক্তব্য ও সাম্প্রতিক কর্মকান্ড দেখে মনে হচ্ছে তারাই ডিসেম্বরে হাসিনাকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করছে। যদিও এই জামায়াতে ইসলামীর চরিত্র অবশ্যই সুবিধাবাদী, এরা ক্ষমতার জন্য আওয়ামিলীগ, জাতীয় পার্টি সবার কোলেই উঠেছিলো,এরা সবচেয়ে বড় মুনাফেক।
তবে একটা মনে রাখতে হবে, আওয়ামিলীগ কে ফিরিয়ে আনার চেষ্টা যারা করবে তাদের পরিণতিও আওয়ামিলীগের মতই হবে।


