

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘বিগ বস ২০’-এ অংশ নেওয়ার গুঞ্জনের মধ্যেই ব্যক্তিজীবনের আলোচিত অধ্যায় নিয়ে প্রথমবার মুখ খুলেছেন অভিনেত্রী ঈশা রিখী। র্যাপার বাদশাহর সঙ্গে তার সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চললেও এত দিন এ বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশা জানান, শুরু থেকেই নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চেয়েছিলেন। সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের আলোচনা বা নাটকীয়তা তৈরি করার ইচ্ছা তার ছিল না। তবে পরিস্থিতি যেভাবে এগিয়েছে, সেটি তার জন্য ছিল অত্যন্ত কষ্টের।
অভিনেত্রী বলেন, সম্পর্কটি টিকিয়ে রাখতে তিনি নিজের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছিলেন। যাকে ভালোবাসতেন এবং তাদের সম্পর্ক—দুটোকেই তিনি রক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু একপর্যায়ে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
গত মার্চ থেকে ঈশা ও বাদশাহর সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। পরে ঈশার মা পুনম রিখী সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করলে সেই আলোচনা আরও জোরালো হয়। ঈশা নিজে ছবিগুলো প্রকাশ না করলেও সেগুলো প্রকাশ্যে আসার পর মায়ের সঙ্গে তার একাধিকবার কথা-কাটাকাটি হয়েছিল বলে জানান।
ঈশা বলেন, ওই সময় পরিস্থিতি তাকে মানসিকভাবে বেশ অস্থির করে তুলেছিল। কারণ, তার মায়ের বক্তব্যের সঙ্গে বাদশাহর বক্তব্যের মিল ছিল না। ফলে কোনটি সত্য, তা নিয়ে তিনি নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।
সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী জানান, ছবিগুলো প্রকাশের পর তাদের মধ্যে একাধিকবার কথা হয়। কিন্তু বাদশাহ তাকে এমন একটি ছবি দেখিয়েছিলেন, যেটিকে ঈশা প্রকৃত ছবি বলে মনে করেননি। তখন নিজের কাছেই প্রশ্ন করেছিলেন, কীভাবে তিনি এতটা ভুল করতে পারলেন।
সম্পর্কে প্রতারণার অনুভূতি হয়েছিল কি না—এমন প্রশ্নের সরাসরি জবাবও দিয়েছেন ঈশা। তার ভাষায়, ‘হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’
তবে ঈশার এই বক্তব্য নিয়ে এখনো বাদশাহর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ‘বিগ বস ২০’-এর সম্ভাব্য প্রতিযোগী হিসেবে ঈশার নাম সামনে আসার পর তার ব্যক্তিজীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে শোতে তিনি সত্যিই অংশ নেবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।


