

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একটি সাক্ষাৎকার নিয়ে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। তবে পোস্টটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম যমুনা টেলিভিশনের একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। এসময় পোস্টের কমেন্টে সাক্ষাৎকারের লিংকও জুড়ে দেওয়া হয়।
পোস্টটির কমেন্টে সারজিস আলম লেখেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড পেইজ থেকে কি পোস্ট করা উচিত সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেজ থেকে করা পোস্ট ও সারজিস আলমের মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।


