

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার বিরুদ্ধে ৯টি বিয়ের অভিযোগকে মিথ্যা দাবি করে চ্যালেঞ্জ জানিয়েছেন। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তিনি ‘মুবাহালা’র মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
শনিবার (২২ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
হাবিবুর রহমান মিছবাহ লিখেছেন, ‘পবিত্র কোরআনে ঘোষিত লানতের শপথ। এই বিষয়ে এটিই আমার শেষ পোস্ট। আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করছি—
হে আল্লাহ! উপরোক্ত বক্তব্যগুলোতে আমি যদি সত্যবাদী হয়ে থাকি এবং আমার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনি আমার ওপর কোনো লানত নাজিল করবেন না; বরং যে বা যারা জেনে-শুনে এসব মিথ্যা অভিযোগ করছে, তার ওপর আপনার লানত নাজিল করুন।
আর আমি যদি উপরোক্ত বক্তব্যে মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে আমার ওপরই আল্লাহর লানত নেমে আসুক। আমি আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট। যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগকে সত্য মনে করেন, কিংবা নাঈমা জান্নাত নিজে যদি মনে করেন আমার বক্তব্য মিথ্যা—তারা চাইলে আল্লাহর সামনে একইভাবে মুবাহালায় অংশ নিতে পারেন।
এ বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। এরপরও কেউ তোহমত কিংবা সম্মানহানির উদ্দেশ্যে সমালোচনা করলে তার আমলনামা তিনিই বুঝবেন। ফয়সালা মানুষের হাতে নয়, মহান দয়াময় আল্লাহর হাতে ছেড়ে দিলাম।
উল্লেখ্য: যেহেতু আদালতে মামলা করেছে, মামলার ব্যাপারে আইনি জবাব দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।’


