

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান এনসিপির রাজনৈতিক ভাষা ও কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, উসকানিমূলক বক্তব্যই সংঘাতের জন্ম দেয়।
বুধবার (২৯ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান লেখেন, পৃথিবীতে যত সহিংসতার ঘটনা ঘটেছে, তার বড় একটি কারণ উসকানিমূলক ভাষা।
শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলার মতো বক্তব্যও সেই পরিস্থিতি তৈরিতে ভূমিকা রেখেছিল।
এনসিপির সমালোচনা করে তিনি বলেন, দলটি যদি নাসির উদ্দীন পাটোয়ারীর মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের গালিগালাজ করায় এবং এটিকেই রাজনীতির অংশ মনে করে, তাহলে সব জায়গায় বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তার ভাষায়, ৫০ জায়গায় মানুষ ধৈর্য ধরলেও ৫১তম জায়গায় কী হবে, তার কোনো নিশ্চয়তা নেই।
তিনি আরও বলেন, প্রতিটি ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া থাকা স্বাভাবিক। তাই উসকানিমূলক বক্তব্যের বদলে সংযত আচরণ করলে পরিস্থিতি শান্ত হবে।
পোস্টের শেষাংশে এনসিপিকে উদ্দেশ করে রাশেদ খান বলেন, আপনারা ইট মেরে অন্যকে পাটকেল মারা শেখাচ্ছেন।