সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
expand
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

জামায়াতের বুদ্ধিজীবীরা ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউেন্টে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

জামায়াতের বুদ্ধিজীবীরা ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউেন্টে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা। তাদের একজন বুদ্ধিজীবী বলেছেন, ‘জামায়াত যদি ভারতে আন্দোলন করাতে পারে, বাংলাদেশে কেন পারবে না! জামায়াত যদি না চায়, বিএনপি ১ মিনিটও টিকবে না!’

তিনি লেখেন, ‘এই হলো জামায়াতের থিংক ট্যাংক! আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ঘিলু দিয়ে জামায়াত রাষ্ট্র চালাবে!’

রাশেদ খান লেখেন, ‘জামায়াত তাদের নেতা-কর্মীদের প্রশিক্ষণ দিতে বিভিন্ন সেমিনার বা কনফারেন্সে এসব বুদ্ধিজীবীদের নিয়ে যায়। জনসভায় নিয়ে গিয়ে বক্তব্য করায়! বক্তব্য শুনে সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করে!’

তিনি আরও লেখেন, ‘তাই তো বলি, মানুষের মাথায় গবর থাকে কিভাবে? আচ্ছা শাহরিয়ার কবিরদের মতো মানুষেরা যদি জামায়াতের প্রশিক্ষক হয়, তবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মাথায় গবর ছাড়া আর কিছু উৎপাদন হতে পারে?’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন