

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে দিন গুনছেন ১৮ লাখ শিক্ষার্থী। তাদের ফল নিয়ে উৎকণ্ঠায় অভিভাবক ও প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরাও। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে। উত্তরপত্র মূল্যায়ন, প্রধান পরীক্ষকদের মাধ্যমে পুনঃযাচাই ও জিপিএ নির্ধারণসহ ফল তৈরির প্রায় সব কার্যক্রম শেষ হয়েছে।
চলছে চূড়ান্ত যাচাই-বাছাই। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ২৮ জুলাইয়ের মধ্যে শতভাগ ফলাফল প্রস্তুত হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আমরা আশা করছি, ২৭ অথবা ২৮ জুলাইয়ের মধ্যে রেজাল্ট শতভাগ প্রস্তুত হবে। এরপর বিষয়টি মন্ত্রণালয়ের ওপর নির্ভর করবে। অর্থাৎ বোর্ডের প্রস্তুতি শেষ হলেও ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।’
গত বছরের মতো ‘যা লিখেছে, তাই নম্বর’ নীতিতেই খাতা মূল্যায়ন করা হয়েছে এবং উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের ‘গ্রেস মার্ক’ ও অতিরিক্ত নম্বর কিংবা সহানুভূতিশীল মূল্যায়নের সুযোগ রাখা হয়নি বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।