

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রেশার কুকার’ সিনেমার নায়িকা স্নিগ্ধা চৌধুরীকে একটি ব্র্যান্ডের এক বছরের বিজ্ঞাপনী চুক্তির (ব্র্যান্ড এনডোর্সমেন্ট) কথা বলে আশিয়ান গ্রুপের কার্যালয়ে ডেকে আনা হয়। ‘ইমন’ নামের এক ব্যক্তি তাকে সেখানে নিয়ে যান।
শুক্রবার (২৪ জুলাই) রাতের এই ঘটনার সময় অভিনেত্রীর সঙ্গে তার মা-ও উপস্থিত ছিলেন। তবে প্রাথমিক আলোচনার পর তার মা স্থান ত্যাগ করতেই পরিবেশ সম্পূর্ণ বদলে যায়।
স্নিগ্ধার অভিযোগ অনুযায়ী, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামের অন্য এক নারী ভেবে ভুল করেন এবং চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের মতে, ওই তাকিয়া নামের নারী আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাৎ করেছিলেন।
ইমন নামের ব্যক্তিটি পরিস্থিতি সামাল না দিয়ে উল্টো স্নিগ্ধাকেই ওই ভুয়া পরিচয় মেনে নেওয়ার ইশারা দেন। এরপরই চেয়ারম্যান ঘরের সব লোকজনকে বের করে দিয়ে স্নিগ্ধার হাত-পা বেঁধে ফেলেন এবং ফোন ছুঁড়ে ফেলে দিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালান।
স্নিগ্ধা বলেন, “আমি ওই রুমের মধ্যে একা। তার যত লোকজন আছে সবাইকে বের করে দিয়েছে। আমার হাত-পা বেঁধেছে। ফোনটা ছুঁড়ে ফেলেছে। এরপর আমার গলা চেপে ধরেন। সেই রশি সম্পর্কে আমাকে বলেন, ‘এই রশি দিয়ে হাসিনা রাজাকারদেরকে ফাঁসি দিয়েছে!
তারেক রহমান আইসা আমার পায়ের কাছে পড়ে থাকে। হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে। সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে! তোর মতো মেয়ে মরলে আমার কিছু যায় না। আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি’।”
স্নিগ্ধা তার ওপর চলা নারকীয় অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে জানান, তিনি চেয়ারম্যানকে সন্তানের দোহাই দিয়ে মিনতি করলেও তার কোনো দয়া হয়নি। তার চুল টেনে ধরে শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে লাথি মারা হয়, গরম কফি ঢেলে দেওয়া হয় এবং চাকু দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আঘাতের ফলে তার শরীর বিভিন্ন স্থানে ফুলে গেছে। কান্নাভেজা কণ্ঠে অভিনেত্রী বলেন, যে বাবা-মা তাকে কোনোদিন একটি টোকাও দেননি, সেই বাবা-মায়ের রাজকন্যা হয়েও তাকে বিনা অপরাধে এই নিষ্ঠুরতার শিকার হতে হলো।
অন্যের অপরাধের বলির পাঁঠা বানিয়ে বিনা কারণে এই অমানুষিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় সুবিচার পাওয়ার লক্ষ্যে তিনি গত রাতেই খিলক্ষেত থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পাশাপাশি সঠিক বিচার পাওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।