সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
expand
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স হবে আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ওই দুই নারী অসুস্থ হয়ে জরুরি বিভাগের পাশে পড়ে ছিলেন। পথচারীরা দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেয়।

এরপর জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় ওই দুই নারীকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank