শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

'আইওয়াশ করতে ও জনগণকে মুখ দেখাতে নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত'

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০২:০২ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।।

বুধবার (২১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও সংসদ সদস্য পদ বহাল থাকায় এ সিদ্ধান্ত মূলত জনমত সামাল দেওয়ার চেষ্টা।

রাশেদ খাঁন লেখেন, জামায়াত যদি জানত গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলে তার এমপি পদ চলে যাবে, তাহলে আমার ধারণা তারা তাকে বহিষ্কার করত না।

যেহেতু এমপি পদ বহাল থাকবে, তাই মূলত আইওয়াশ করতে ও জনগণের সামনে মুখ দেখাতে তাকে বহিষ্কার করেছে। আর যদি তা না হয়, তাহলে তাকে এমপি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করুক। তাহলে আমি মেনে নেব, আমার ধারণা ভুল ছিল। প্রয়োজনে সেই ভুল অনুমানের জন্য দুঃখও প্রকাশ করব।”

তিনি আরও বলেন, একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত লজ্জাজনক। এমন একজন ব্যক্তির সঙ্গে একই সংসদে থাকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

একই পোস্টে রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, আগামী সংসদ অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য সংসদ সদস্যরা সরব হবেন এবং বিষয়টি সংসদে উত্থাপন করবেন।

উল্লেখ্য, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষাপটে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। তবে তিনি সংসদ সদস্য পদে বহাল থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন