মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন খালেদা জিয়া’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম
বেগম খালেদা জিয়া ।। ফাইল ছবি
expand
বেগম খালেদা জিয়া ।। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারি দায়িত্ব পালনের সময় নিজের বেতনের বড় অংশ দাতব্য কাজে ব্যয় করতেন বলে দাবি করেছেন তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়া তার সরকারি বেতন থেকে মাত্র ১ টাকা গ্রহণ করতেন এবং বাকি অর্থ এতিমখানায় দান করতেন।

পোস্টে তিনি লিখেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পর ৯১-এর জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হন। তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রাপ্য বেতন থেকে মাত্র এক টাকা নিয়ে বাকিটা পুরোই এতিমখানায় দিয়ে দিতেন।’

তিনি দাবি করেন, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনকালেও খালেদা জিয়া দরিদ্র, অসহায় ও এতিম মানুষের সহায়তায় অর্থ ব্যয় করতেন। পাশাপাশি মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার খরচও বহন করতেন। এসব সহায়তার বিষয়গুলো প্রচারে আগ্রহী ছিলেন না খালেদা জিয়া।

পোস্টে একটি উদাহরণ দিয়ে তিনি দাবি করেন, ২০০১ সালের এসএসসি পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করা এক দরিদ্র শিক্ষার্থীর উচ্চশিক্ষার পুরো ব্যয়ভার নিয়েছিলেন খালেদা জিয়া। পরে ওই শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে কর্মরত রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup