

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচিত সেই আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি। বরং তার প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
শুক্রবার (১২ জুন) নিজের ফেসবুক পোস্টে হাসপাতালটির লাইসেন্স নাম্বার ও কারণ দর্শানোর নোটিশের ছবি সংযুক্ত করে এমন দাবি করেন তিনি।
ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, হাসপাতালের লাইসেন্স [HSM 4310058] বাতিল করেনি কর্তৃপক্ষ। বাতিল করেছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স [HSM 4510059]।
সুদীর্ঘ পোস্টে তিনি আরো লেখেন,
১। আদ-দীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেনি। বাতিল করেছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স। এটা কি অবহেলা, নাকি সুচিন্তিত সিদ্ধান্ত? যদি অবহেলা হয়ে থাকে, তাহলে কেমন ধরনের অবহেলা? আপনারাই বিবেচনা করবেন।
২। চলুন একটু দেখে নিই। দুটো লাইসেন্স আছে। একটি আদ-দীন হাসপাতালের জন্য। লাইসেন্সে লেখা আছে ‘ to set up and run a hospital/clinic’ [কপি নিম্নে সংযুক্ত করা হলো]। এই লাইসেন্সের নম্বর HSM 4310058. অপরপক্ষে আরেকটি লাইসেন্স কর্তৃপক্ষ ইস্যু করেছেন। সেখানে লিখা আছে ‘to set up and run a pathology Center’. এই লাইসেন্সের নম্বর HSM 4510059 [কপি নিম্নে সংযুক্ত করা হলো]।
৩। এখন আসেন কারণ দর্শানো নোটিশ কী বলে। কর্তৃপক্ষ ৪ জুন ২০২৬ তারিখ কারণ দর্শানো নোটিশ জারি করে [কপি নিম্নে সংযুক্ত করা হলো]। উক্ত নোটিশে লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করেন এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেন। জবার দাখিলের জন্য ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়। তারপর জবাব দায়ের করা হয়।
৪। অতঃপর গতকাল লাইসেন্স বাতিল করা হয়। এবং ৩০ দিনের মধ্যে আপিল করার আইনি সুযোগ দেওয়া হয় [সিদ্ধান্ত নিম্নে সংযুক্ত করা হলো]।
৫। এখন আপনারাই বিচার করেন কি হলো? কোনটা বাতিল হলো? hospital/Clinic নাকি pathology Center? কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।
৬। অবহেলা না কি ইচ্ছাকৃত? অবহেলা [Negligence] হলে কেমন ধরনের অবহেলা? বিচারের ভার আপনাদের উপর রইল।
