রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিকে দখল করছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:৫১ এএম
বিএনপি নেতা রাশেদ খাঁন ।। ফাইল ছবি
expand
বিএনপি নেতা রাশেদ খাঁন ।। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াত-শিবির দখল করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেন, ‘এনসিপিকে আরেকটি জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো আমাদের নাহিদ আসিফরা নিজেরাও বুঝতেছে না, কিভাবে এনসিপিকে দখল করছে জামায়াত-শিবির। আসিফ নিজেও এ বিষয়ে সোচ্চার ছিল। কিন্তু সে-ও আজকাল জামায়াত শিবিরকে দলে বরণ করে নিচ্ছে।

পোস্টে তিনি আরও বলেন, ‘কিন্তু জামায়াতের প্রতিষ্ঠান না হয়ে এনসিপি একটি নতুন দল হিসেবে নতুনভাবে দাঁড়াতে পারত। বাংলাদেশে নতুন দল বা শক্তির বিকাশের বাস্তবতা ও প্রয়োজনও ছিল। কিন্তু জামায়াত থাকতে আরেকটি জামায়াতের প্রোম্যাক্স দলের প্রয়োজন ছিলো না। কিন্তু পুরাতন দল হিসেবে জাতির সামনে হাজির হলো এনসিপি। এখান থেকে আর মুক্তির সুযোগ নেই।’

রাশেদ খাঁন লিখেন, ‘৮০% জামায়াত শিবির দিয়েই এনসিপি বসন্ত শুরু হয়েছ। হয়তো ভবিষ্যতে জামায়াতের মধ্যে বিলুপ্ত হয়েই শতভাগ বসন্ত হবে! সেই বসন্তে মানুষ আওয়ামী লীগের শূন্যতা অনুভব করবে। ইতোমধ্যেই এনসিপির ব্যর্থতায় আওয়ামী লীগের ফেরার প্রাসঙ্গিকতা সৃষ্টি হয়েছে! কিন্তু এনসিপির মাধ্যমে আওয়ামী শূন্যতা পূরণের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছিলো। কিন্তু সুযোগ হাত ছাড়া হলো। নতুন সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট করলো আমাদের নাহিদ আসিফরা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন