সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজা হুমায়রা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৩ এএম
প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিযোগিরা
expand
প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিযোগিরা

মিশরের কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের কৃতি সন্তান হাফেজা হুমায়রা মাসুদ প্রথম স্থান অর্জন করেছেন।

এই প্রতিযোগিতা আয়োজন করেছে ‘ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন’। এতে মোট ১২টি দেশ থেকে ১৪৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

নারীদের জন্য নির্ধারিত বিভাগে হুমায়রা মাসুদ শীর্ষস্থান দখল করেন। এ বিভাগের দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা এবং কায়রানি নফসুল মুতমাইন্না অধিকার করেন।

পুরুষদের বিভাগে প্রথম স্থান অর্জন করেন নাইজেরিয়ার বশীর উসমান ইমাম।

দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে ইন্দোনেশিয়ার মুহাম্মাদ তাওফীক হাকীম ও সওলা মুহাম্মাদ দিয়া আল হক অর্জন করেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) কায়রোর এল-মুস্কি এলাকার আর-রাওযাহ আল-হুসাইনিয়া প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কার তুলে দেন আল-আজহার মসজিদের ইমাম ও কারি শায়খ ফাওযী আল-বারবারী আজহারী।

হুমায়রা মাসুদ এর আগে ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

২০২৫ সালে মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি ৬০টি দেশের মধ্যে অনারব বিভাগের পঞ্চম স্থান লাভ করেন।

তিনি এ সাফল্যে দেশের গৌরব বৃদ্ধি করেছেন বলে মন্তব্য করেছেন তার স্বামী মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আজহারী।

তিনি বলেন, “হুমায়রার এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের ধর্মীয় ও কোরআন শিক্ষার মর্যাদাকেও আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল করেছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।