মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পা ছুঁয়ে সালাম করা কি জায়েজ?

ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৩১ এএম
প্রতীকী ছবি, সংগৃহীত
expand
প্রতীকী ছবি, সংগৃহীত

ইসলামে সর্বোত্তম অভিবাদন—সালাম তথা ‘আসসলামু আলাইকুম’। এটি নবী-রাসুলদের সুন্নত। সালাম আদান-প্রদান ছিল নবীজি এবং সাহাবায়ে কেরামের নৈমিত্তিক অভ্যাস।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সালামের বিষয়ে বলেন বলেন, ‘আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে। অথবা জবাবে তাই দেবে। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পূর্ণ হিসাবকারী।’ (সুরা নিসা: ৮৬)

শরিয়া বিশ্লেষকদের মতে, পায়ে ধরে সালাম দেওয়া জায়েজ নয়। কেননা, ইসলামে পা ধরে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই।

পা ধরে সালাম দেওয়া ইসলামি পদ্ধতি নয়। ইসলাম এই সালাম আমাদের শিক্ষা দেয় নি। এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা-মা কারো জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলাম জায়েজ করেছে।

হাদিসে বড়জোর মুসাফাহা-মুআনাকার কথা এসেছে, কিন্তু পা ছুঁয়ে সালামের কথা আসেনি। সুতরাং উম্মত হিসেবে আমাদের উচিত- আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া।

আনাস (রা.) বলেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসুল! আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন তার কোনো ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে, তখন সে কি মাথা ঝুঁকাবে বা তাকে জড়িয়ে ধরবে বা চুমু খাবে? তিনি বললেন, না। লোকটি বলল, তাহলে কি কেবল হাত ধরবে ও মুসাফাহা করবে? রাসুলুল্লাহ (স.) বললেন, হ্যাঁ।’ (তিরমিজি: ২৭২৮; ইবনে মাজাহ: ৩৭০২; আহমদ: ১৩০৪৪)

রাসুলুল্লাহ (সা.) আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকাতে নিষেধ করেছেন। সুতরাং বর্তমান সমাজে প্রচলিত পা ছুঁয়ে সালাম বা কদমবুচি করা মাকরুহ। বিশেষত সালামের সময় কারো সম্মানে মাথা ঝোঁকানো শরিয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। (আদ্দুররুল মুখতার : ২/২৪৫, রদ্দুল মুহতার : ৬/৩৮৩)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন