শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিভাগীয় শহরগুলোতে কখন কোথায় ঈদের জামাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সারাদেশে ঈদুল ফিতরের প্রধান জামাত ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা জোরদারের পাশাপাশি বৈরি আবহাওয়ার সম্ভাবনা মাথায় রেখে বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা।

দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতের আয়োজন করা হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। শনিবার (২১ জুন) সকাল ১০টায় এখানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ। যাতায়াত সহজ করতে ভৈরব ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে, দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানও বড় জামাত আয়োজনের ঐতিহ্য ধরে রেখেছে। সেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাসেমী।

ঢাকা

ঢাকা বিভাগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে শুরু করে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে। এছাড়া আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও মসজিদ, এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পৃথক জামাতের আয়োজন রয়েছে।

চট্টগ্রাম

চট্টগ্রামে প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়। পাশাপাশি নগরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়েছে। জেলা স্টেডিয়ামেও পৃথক জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট

সিলেটে শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে আলীয়া মাদ্রাসা মাঠসহ বিভিন্ন স্থানে জামাতের আয়োজন রয়েছে।

রাজশাহী

রাজশাহীতে হযরত শাহ মখদুম রূপোশ (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে দরগা মসজিদে বিকল্প জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

রাজশাহী

রংপুরে কালেক্টরেট ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত হবে। আবহাওয়া খারাপ হলে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বিকল্প জামাত অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ

ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান জামাত এবং একই মাঠে দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক জামাতের ব্যবস্থা রয়েছে।

বরিশাল

বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত হবে। নারীদের জন্য প্রথমবারের মতো সেখানে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। নগরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা

খুলনায় সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত হবে। আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে একাধিক জামাতের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন