শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে একসঙ্গে প্রাণ গেল বাংলাদেশি দুই ভাইয়ের

মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব, প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. ফয়েজ আহমেদ সজীব (৩২) এবং মো. ফরহাদ হোসেন সুজন (২৫) আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে প্রাইভেট কারযোগে রাজধানী রিয়াদ থেকে তাদের দোকানের জন্য মালামাল ক্রয় করে জেদ্দা তার ব্যবসাপ্রতিষ্ঠানে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।এতে দুর্ঘটনা স্থানে দুই ভাইয়ের মৃত্যু হয়।

মো. সজীব ও সুজনে বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ ইউনিয়নের গনিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা। জানা যায় তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল কিনতে জান। মালামাল ক্রয় করে নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হয়ে দুজনই মারা যান।

মো. সজীব এবং মো. সুজনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে নিহতদের পরিবার।

নিহত দুই ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠান সৌদি আরবের জেদ্দায়। তারা দুই ভাই দীর্ঘদিন যাবত জেদ্দায় ব্যবসা করে যাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup