সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সালমার কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, মাঝপথে বন্ধ অনুষ্ঠান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইতালির মিলানে ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার কনসার্টকে কেন্দ্র করে দর্শকদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্ধারিত সময়ের আগেই মেলা ও কনসার্ট বন্ধ করে দিতে বাধ্য হয় আয়োজক কমিটি।

রোববার (৫ জুলাই) স্থানীয় একটি পার্কে 'বাংলাদেশ ফেস্টিভ্যাল'-এ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উৎসবে সঙ্গীত পরিবেশনের জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন লোকসংগীত শিল্পী সালমা, সাথী খান এবং কিশোর দাশ।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, উৎসব চলাকালীন স্থানীয় পার্কের কনসার্ট প্রাঙ্গণে প্রথমে কয়েকজন কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এই সামান্য বিতর্কই বড় আকার ধারণ করে এবং দর্শকদের কয়েকটি গ্রুপ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো উৎসব প্রাঙ্গণে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের ঠিক ওই মুহূর্তটিতে মঞ্চে অবস্থান করছিলেন শিল্পী সালমা। তিনি গান করছিলেন। কিন্তু চোখের সামনে দর্শকদের এমন উগ্র ও মারমুখী আচরণে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত স্থানীয় প্রশাসন ও পুলিশ হস্তক্ষেপ করে।

আইন-শৃঙ্খলার অবনতি এড়াতে প্রশাসনের নির্দেশে অনুষ্ঠান মাঝপথেই বন্ধ করে দেয় আয়োজক কমিটি। ফলে গান অসম্পূর্ণ রেখেই চরম হতাশা ও নিরাপত্তা শঙ্কায় মঞ্চ ত্যাগ করতে হয় সালমাকে।

আয়োজক কমিটির এক সদস্য জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি সুন্দর উৎসবের আয়োজন করা হয়েছিল। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল যুবকের কারণে অনুষ্ঠানটি মাঝপথেই বন্ধ করতে হলো, যা অত্যন্ত দুঃখজনক। শিল্পীদের নিরাপত্তার স্বার্থে আমরা দ্রুত অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত নিই।

এই ঘটনার পর ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। দেশের বাইরে এমন একটি বড় আয়োজনে প্রবাসীদের নিজেদের মধ্যে মারামারি এবং অনুষ্ঠান পণ্ড হওয়ার ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছেন সাধারণ দর্শক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup