রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মক্কায় সড়ক দুর্ঘটনায় হানিফ মিয়া (৩৬) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। হানিফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।

বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) ভোরে ওমরাহ হজ পালন শেষে ফেরার পথে হানিফ দুর্ঘটনার শিকার হন।

জানা গেছে, প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এরপর সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি তাদের দিকে চলে আসে। এসময় সঙ্গে থাকা অন্য তিনজন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও হানিফ ঘটনাস্থলেই নিহত হন।

জানান, প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান হানিফ। সেখানে তিনি মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ার পর তার নামে ওমরাহ আদায় করতে যান। ওমরাহ শেষে তিন বাংলাদেশি সহকর্মীকে সঙ্গে নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

নিহত হানিফের- দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন বড়। এক মাস পর দেশে ফিরে বিয়ের কথা ছিল তার। নিহত হানিফের পরিবারে ও এলাকায় গভীর শোক প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup