

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র হজ পালনে সৌদি আরবের কর্মরত শ্রমিক তাদের শ্রম অধিকার সংক্রান্ত বিধিমালা অনুসারে কর্মচারীরা হজ পালনের জন্য ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছেন।
সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, যোগ্য কর্মীরা তাদের নিয়োগকর্তার অধীনে কমপক্ষে দুই বছর একটানা চাকরি সম্পন্ন করে থাকলে, ঈদুল আজহার ছুটিসহ ১০ থেকে ১৫ দিনের ছুটি বেতনসহ নিতে পারবেন।
আরও বলা হয়েছে, কোনো কর্মচারীকে তার কর্মকালে কেবল একবারই হজের ছুটি মঞ্জুর করা যেতে পারে এবং তাও কেবল তখনই, যদি তিনি আগে হজ পালন না করে থাকেন।
মন্ত্রণালয় জানিয়েছে, পরিচালনগত প্রয়োজনের ভিত্তিতে প্রতি বছর কতজন কর্মীকে ছুটি দেয়া হবে, তা নির্ধারণ করতে পারবেন নিয়োগকর্তারা।
বিশেষ করে ঈদুল আজহার ছুটিসহ ১০ থেকে ১৫ দিনের ছুটি বেতনসহ নিতে পারবেন।
মন্তব্য করুন