

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মক্কার পবিত্র কাবা শরীফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রমজানের তারাবি নামাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চার রাকাত নামাজ আদায়ের পর ক্লান্তি ও শারীরিক অবসাদ অনুভব করে তিনি নামাজ থেকে সরে দাঁড়ান।
তখন শায়খ আব্দুল্লাহ আল জুহানির পরবর্তীতে শায়খ বান্দার বালিলা এগিয়ে এসে বাকি নামাজে ইমামতি করেন এবং দায়িত্বের সঙ্গে তারাবির নামাজ শেষ করেন।
প্রতি বছর পবিত্র রমজান মাসে মসজিদুল হারামে দৈনিক দিন লক্ষ লক্ষ মুসল্লির সামনে তারাবি নামাজ আদায় মসজিদুল হারামাইনের নিয়োজিত ইমামগণ। দীর্ঘ সময় দাঁড়িয়ে মুখস্থ কোরআন থেকে তিলাওয়াত করা ইমামদের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত পরিশ্রমসাধ্য, বিশেষ করে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা অনেক কষ্টকর। তাই এই ধরনের অসুস্থতা ইমামদের হয়ে থাকে।
তারাবি নামাজের শেষে অনেকেই শায়খ আবদুল্লাহ আল-জুহানির দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। সুস্থ হয়ে তার অসাধারণ কন্ঠে কোরআন তেলাওয়াতে তারাবি নামাজ আদায় ও কাবা ঘরে ইমামতি করতে পারেন।
মন্তব্য করুন