

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, গতকাল (বৃহস্পতিবার) একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে যথাযথ তদন্ত সম্পন্ন করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গেলে মব তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলা চালায় ছাত্রদল নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে।
মন্তব্য করুন