মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ মিছিল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল
expand
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাস ও বাহাদুর শাহ পার্ক এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এর মধ্যে ছিল “শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না”, “সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ” এবং “ক্যাম্পাসে সন্ত্রাসীদের ঠাঁই হবে না”।

সমাবেশে জকসুর এজিএস মাসুদ রানা বলেন, যাদের ওপর হামলা হয়েছে তারা জুলাই আন্দোলনের সহযোদ্ধা ছিলেন। তাদের ওপর হামলার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিচার দাবি জানান।

জকসুর এজিএস আব্দুল আলিম আরিফ বলেন, ক্যাম্পাসে সহিংসতার পরিবেশ তৈরি করা উদ্বেগজনক। তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া নেতাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।

এ সময় জকসু ভিপি রিয়াজুল ইসলামও হামলার নিন্দা জানান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা ও আতঙ্কের পরিবেশ তৈরি না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। পাশাপাশি তিনি চলমান জ্বালানি সংকট ও বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে ধরেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক ইবনে মুহাম্মদসহ কয়েকজন ডাকসু নেতা ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup