বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ১৩ ডিআইজিকে অবসরে পাঠাল সরকার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ১৩ জন উপ-মহাপুলিশ পরিদর্শকে (ডিআইজি) অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে সরকার।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইডি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, বর্তমানে পলাতক থাকা রংপুরের পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মহাঃ আশরাফুজ্জামান, ঢাকায় সংযুক্ত এন্টি টেরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, ঢাকায় সংযুক্ত নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম, এপিবিএন সদর দপ্তরের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমে দায়িত্বরত ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) ডিআইজি সালমা বেগম।

অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন