

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ড্রামে সংরক্ষণ করা ডিজেলে ডুবে আরাফ মিয়া (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে বাড়ির পাশে একটি ড্রামে রাখা ডিজেলে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আরাফ। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বাবু মিয়ার একটি ট্রাক্টর আছে। সেই ট্রাক্টরের ডিজেলের ট্যাংক ফুটো হয়ে গেছে। ট্যাংক মেরামতের জন্য মেকানিকের কাছে পাঠানো হয়। সে জন্য ট্যাংকে থাকা সব ডিজেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়। ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল ছিল, ঢাকনা ছিল না।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শিশু আরাফ পরিবারের অগোচরে হঠাৎ ডিজেলের ড্রামে পড়ে ডুবে যায়। পরে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সে মারা যায়।
মন্তব্য করুন
