বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে ‘প্রেসার কুকার’ এর বাজিমাত, সব টিকেট শেষ!

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম
প্রেসার কুকার সিনেমার পোস্টার ও পরিচালক রায়হান রাফী
expand
প্রেসার কুকার সিনেমার পোস্টার ও পরিচালক রায়হান রাফী

লন্ডনে বাজিমাত করেছে বাংলাদেশি নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘প্রেসার কুকার’।

বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় পর্দা উঠেছে নবম ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর। উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হলো সাইকোলজিক্যাল থ্রিলার ‘প্রেশার কুকার’।

এবারের উৎসবের মূল থিম ‘নতুন দৃষ্টিকোণ থেকে পরিচয়’-এর সঙ্গে মিল রেখে প্রেসার কুকার– সিনেমাটি নির্বাচন করা হয়েছে। ছবিটি দেশের প্রেক্ষাগৃহেও দারুণ সাড়া ফেলছে।

শহুরে জীবনের জটিলতা নিয়ে তৈরি এই সিনেমার প্রিমিয়ারে যোগ দিতে মঙ্গলবার রাতে লন্ডন পৌঁছেছেন নির্মাতা রাফী। সেখান থেকে এনপিবিকে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নির্মাতা রাফী বলেন, ‘আমাদের এই সিনেমাটি শৈল্পিক ধাঁচের। দেশের পর বিদেশের মাটিতে এই সুযোগ আমাদের জন্য বড় একটি অর্জন। এখানে দারুণ সাড়া ফেলেছে প্রেসার কুকার। সব টিকেট সোল্ড আউট’।

এই চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৬শে এপ্রিল পর্যন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন