

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচন কমিশন (ইসি) নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৫ নভেম্বর) এই তিন দলের নিবন্ধনসংক্রান্ত তথ্য ও তাদের বিরুদ্ধে দাবি-আপত্তি জানানোর আহ্বান জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগ্রহী পক্ষরা ১২ নভেম্বর পর্যন্ত আপত্তি জানাতে পারবেন। নির্ধারিত সময় শেষে গেজেট প্রকাশ করা হবে বলে জানান সচিব।
ইসি সূত্রে জানা যায়, নিবন্ধনের অপেক্ষায় থাকা আটটি দল চূড়ান্ত পর্যায়ে যোগ্যতা অর্জন করতে পারেনি। নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের আদেশের পর কমিশন সিদ্ধান্ত নেবে। এছাড়া তিনটি দলের বিষয়ে অতিরিক্ত তদন্ত শেষে কমিশন মনে করেছে, তারা নিবন্ধন পাওয়ার মতো শর্ত পূরণ করেনি।
মন্তব্য করুন
