মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পিএম
অ্যাডভোকেট তারিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
expand

কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এর আগে তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভোটার ছিলেন। আজ ভোটার এলাকা স্থানান্তরের মাধ্যমে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে।

অ্যাডভোকেট তারিকুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।

ভোটার এলাকা পরিবর্তনের পর এখন কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank