

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত ও দমন-পীড়নই শেখ হাসিনার পতনের পথ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, ৫ আগস্ট সকাল পর্যন্তও কেউ নিশ্চিতভাবে জানতেন না যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবেন। তবে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও আন্দোলন দমনের পদক্ষেপ পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যায়, যা শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন সারজিস আলম।
সারজিস আলম বলেন, ১৪ জুলাই রাতে শেখ হাসিনার বিতর্কিত মন্তব্য এবং ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-যুবলীগের রক্তাক্ত হামলার পর ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ১৬ জুলাই আবু সাঈদ নিহত হওয়ার ঘটনা, ১৭ জুলাই গায়েবানা জানাজায় হামলা এবং ১৮ জুলাই দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার ঘটনাগুলো আন্দোলনের গতিপথ বদলে দেয়। তার ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে সাধারণ মানুষের বৃহত্তর আন্দোলনে পরিণত হয়।
সূত্র: এশিয়া পোস্ট


