

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, নির্বাচন কমিশন (ইসি) তাদের ৫০টি প্রতীকের মধ্যে খাট, বেগুনসহ একটি বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে।
তবে দলটি শাপলাকে একমাত্র প্রতীকেরূপে গ্রহণের অনড় অবস্থান রেখেছে।
রোববার (১৯ অক্টোবর) এনসিপির প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা দেয়।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “শাপলার বিকল্প কোনো অপশন নেই।
নির্বাচন কমিশনের বর্তমান শিডিউলে যে মার্কাগুলো অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলো কোন নীতিমালার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্ধারণ করেছে, তা স্পষ্ট নয়।
শাপলাকে কেন অন্তর্ভুক্ত করা হবে না, সেটাও পরিষ্কার নয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য যেসব মার্কা দেওয়া হয়েছে, তার নীতিমালা ও মানদণ্ডও অনিশ্চিত।
নির্বাচন কমিশনের আচরণ আমাদের মনে করায় মধ্যযুগীয় রাজা যেমন ইচ্ছা করে আইন প্রণয়ন করতেন, তেমনি তাদের সিদ্ধান্তও অনির্ধারিত ও চাপের মাধ্যমে প্রভাবিত।”
এনসিপি নেতা উল্লেখ করেন, “আমাদের কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে।
কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই; অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হচ্ছে। তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে না, বরং অন্যের চাপের অধীনে এগুলো কার্যকর করছে।”
এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, “ইসি আমাদের ৫০টি প্রতীকের মধ্যে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে।
আমরা এখান থেকে কোনো প্রতীক নেব না; শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণযোগ্য নয়।”
মন্তব্য করুন
