বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ দফার ঘোষক নিয়ে প্রশ্ন তুললেন নুসরাত তাবাসসুম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত
expand
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও শেয়ার করে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ভিডিওটির সমালোচনা করে এবং আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশে তো ১ দফার ঘোষক বিপ্লবী নাহিদ ইসলাম।

সম্প্রতি নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘ভিডিওডা দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?’

জুলাই-আগস্টের আন্দোলনের নেতৃত্ব ও কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘কারণ বাংলাদেশে তো ১ দফার ঘোষক বিপ্লবী নাহিদ ইসলাম। লং মার্চ টু ঢাকার ঘোষক আসিফ মাহমুদ।’

ভিডিওটি তৈরির আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। নুসরাত তাবাসসুম লেখেন, ‘সাদেক সাহেব রাজনীতি করতে করতে ছেলেটাকে আদব শেখাতে পারেননি, দুঃখজনক। ভিডিও বানানোর আগে অন্তত একটু গুগল করে নিতে পারত!’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে নুসরাত তাবাসসুম লেখেন, ‘আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম। আন্দোলনের সময় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ কয়েকজন সমন্বয়ককে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। বিভিন্ন সমকালীন প্রতিবেদনে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নেতৃত্ব এবং আন্দোলনের বিভিন্ন কর্মসূচির তথ্যও উঠে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন