

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৭ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
সারজিস লেখেন, একটা উপজেলার প্রোগ্রামে যখন হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়, যখন ক্ষমতাসীন দলের যৌক্তিক সমালোচনা করা হয়, যখন স্বৈরাচারী খু*নিদের গণহ*ত্যার দায়ে বিচার চাওয়া হয়, তখন সেই জনস্রোতে এনসিপির শীর্ষ নেতৃত্বকে হ*ত্যার উদ্দেশ্যে স*ন্ত্রাসী হামলা করা হয়, র*ক্তাক্ত করা হয়।
তিনি আরও লেখেন, পথসভায় আমরা মঞ্চে উঠার সাথে সাথে বিদ্যুৎ চলে যায়, চারপাশ অন্ধকার হয়ে যায় আর সেই সময় এই স*ন্ত্রাসী হামলা করা হয়! এই হামলার পিছনে শুধু কি প্রশাসনের গাফিলতি আছে নাকি রাজনৈতিক প্রশ্রয় আছে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এনসিপির এই নেতা লেখেন, ব্যবসায়িক, পলিটিকাল সহ বিভিন্ন ইন্টারনাল নেগোসিয়েশনে স্বৈরাচারের দোসরদের, অপরাধীদের ক্ষমতাসীন দল শেল্টার দিচ্ছে এবং সেই সুযোগে তারা যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে এর দায় ক্ষমতাসীন দল নিবে কিনা সেই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই।
তিনি আরও লেখেন, এই মুহূর্তে এনাম মেডিকেল কলেজে আমাদের ৫ জন ভাই রক্তাক্ত হয়ে ভর্তি হয়েছে। একজনের পায়ের অবস্থা আশংকাজনক। আমরা সাভার থানায় মামলা করেছি। সরকার এবং প্রশাসন পরবর্তী কি পদক্ষেপ নেয় সেটা দেখার অপেক্ষায়.
