শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মাষ্টমীর ছুটি পাচ্ছেন না যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম
ছবি: সংগৃহীত
expand

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরকারি ছুটি। কিন্তু এবারের জন্মাষ্টমীর ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে। ফলে এ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না। একইভাবে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও ছুটি নির্ভর করবে প্রতিষ্ঠানভেদে নিজস্ব ছুটির তালিকা ও সংশ্লিষ্ট নিয়মের ওপর।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, জন্মাষ্টমীর জন্য এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে। তবে ৪ সেপ্টেম্বর শুক্রবার হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আলাদা করে আরেকটি কর্মদিবস ছুটি পাবেন না।

জন্মাষ্টমীর সরকারি ছুটি মূলত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটি নির্ধারিত রয়েছে।

তবে দিনটি শুক্রবার হওয়ায় অনেক প্রতিষ্ঠানে এটি এমনিতেই সাপ্তাহিক ছুটির দিন। ফলে জন্মাষ্টমীর জন্য নতুন করে কোনো অতিরিক্ত ছুটির দিন যুক্ত হবে না।

বেসরকারি চাকরিজীবী যারা শুক্রবারও শ্রম দেন তাদের জন্য এ ছুটি নিয়ে সুখবর আসতে পারে। প্রতিষ্ঠান চাইলে তারা এ ছুটি নিতে পারবেন। তবে সব বেসরকারি চাকরিজীবীর জন্য জন্মাষ্টমীর ছুটি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়।

বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প-কারখানার ছুটি সংশ্লিষ্ট শ্রম আইন, সরকারি নির্দেশনা এবং প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয়। এছাড়া জরুরি সেবাদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরাও এ ছুটি আগামীকালই কাটাতে পারবেন না।

অর্থাৎ কোনো বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকায় জন্মাষ্টমীর ছুটি থাকলে কর্মীরা সেই অনুযায়ী ছুটি পাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank